রিয়ালের দুর্দান্ত জয়

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭

রিয়ালের দুর্দান্ত জয়

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক :: ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টারের পথে এগিয়ে গেছে জিদানের শিষ্যরা।

Manual2 Ad Code

এদিন রিয়াল মাদ্রিদ জয় পেলেও ম্যাচ শুরুর অষ্টম মিনিটে ইনসিনিয়ের দারুণ গোলে এগিয়ে যায় অতিথিরা। দূর থেকে তার বাঁকানো শট ঝাঁপিয়ে ফেরাতে পারেননি এগিয়ে থাকা কেইলর নাভাস। তবে ১৮তম মিনিটে স্বাগতিকদের উল্লাসে মাতান বেনজেমা। দানিয়েল কারবাহালের অসাধারণ ক্রসে তার হেড এবার খুঁজে পায় নাপোলির জাল।

Manual7 Ad Code

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেরিয়াল। ৪৯ মিনিটে রোনালদোর বাড়ানো বল থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন টনি ক্রুস। তিন মিনিট পরেই স্কোরলাইন ৩-১ করেন কার্লোস কাসেমিরো। বাকি সময় বেশ কিছু সুযোগ নষ্ট না করলে আরো বড় জয় নিয়েই ফিরতি লেগে নাপোলির মাঠে খেলতে নামতে পারত জিনেদিন জিদানের দল।

Manual3 Ad Code

প্রতিপক্ষের মাঠে সব ধরনের ফুটবলে গত ২৯ অক্টোবরের পর এই প্রথম হারলো নাপোলি। গ্যালারিতে কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার উপস্থিতিতেও উজ্জ্বীবিত ফুটবল খেলতে পারেনি দলটি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code