রুস্তমপুর আন্তঃক্লাব ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ভোধন

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৭

রুস্তমপুর আন্তঃক্লাব ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ভোধন

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: রুস্তমপুর আন্তঃক্লাব ক্রিকেট টুণামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি ক্রিকেট গ্রাউন্ডে এ টুর্ণামেন্টের শুভ উদ্ভোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব।

উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করেন হাদারপার টাইটান্স বনাম টুকুইর জৎনাতা ক্রিকেট ক্লাব। শুক্রবার  সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্ভোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুস্তমপুর আন্তঃক্লাব ক্রিকেট টুর্ণামেন্টের সভাপতি প্রভাষক আজমান শরীফ।

Manual4 Ad Code

এ টুর্ণামেন্টের সাধারন সম্পাদক নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুস্তমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউ.পি সদস্য আশিকুর রহমান, কুনকিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মনাফ, আনোয়ার হোসেন ফুল মিয়া, আজিবুর রহমান, ফারুক আহমদ, ফয়জুল হাসান, জাকারিয়া ইকবাল, ও উক্ত টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক মাহমুদুল হাসান জাকারিয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহাব উদ্দিন শিহাব বলেন, পড়া-খেলার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে। খেলাধুলা যুব সমাজকে নানা ধরনের অপরাধ প্রবনতা থেকে বাঁচিয়ে রাখে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code