রূপচর্চায় কাঁচা হলুদ

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

রূপচর্চায় কাঁচা হলুদ

Manual8 Ad Code
লাইফস্টাইল ডেস্ক :: কাঁচা হলুদ আর শুকনো বা গুঁড়া হলুদের মাঝে কার্যক্ষমতা, পুষ্টিগুণ এবং কাজ করার ক্ষমতা আলাদা আলাদা হয়ে থাকে। আজকাল অনেকেই রূপচর্চায় শুকনো বা গুঁড়া হলুদ ব্যবহার করে থাকেন।
আমরা অনেকেই জানি না যে রূপচর্চায় কাঁচা হলুদের ব্যবহার শুকনো বা গুঁড়া হলুদ ব্যবহার থেকে অনেক ভালো এবং নিরাপদ। আর খুঁতহীন ত্বকের বাসনা আমাদের সবসময় তাড়িয়ে বেড়ায়। যদিও সচরাচর তা অপূর্ণই থেকে যায়। কিন্তু সেই বাসনাকে বাস্তবে রূপ দিতে জেনে নিন রূপচর্চায় কীভাবে ব্যবহার করবেন কাঁচা হলুদ।
ত্বকের দাগ কমিয়ে উজ্জ্বলতা বাড়াতে : এক টেবিল চামচ লেবুর রসের সাথে এক টেবিল চামচ কাঁচা হলুদ ও এক চা-চামচ দই ভালো করে মিশিয়ে নিন। চোখের অংশ বাদ দিয়ে পুরো মুখে ও গলায় লাগিয়ে নিন। ১০ মিনিটের মতো রেখে মুখ ধুয়ে ফেলুন।
ব্রণ সারাতে : ব্রণ সারাতে কাঁচা হলুদ বাটা, এক চা-চামচ চন্দনগুঁড়া অথবা বাটা এবং সামান্য পানি একসাথে মিশিয়ে নিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভালোভাবে ধুয়ে নিন। মুখ মোছার সময় বেশি ঘষবে না। এতে করে ব্রণ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে।
ক্ষতের দাগের জন্য : এক চা-চামচ কাঁচা হলুদের সঙ্গে অ্যালোভেরার রস মিশিয়ে ক্ষতের দাগের ওপর লাগাতে পারেন।
বডি পলিশিং এর জন্য এক চা চামুচ কাঁচা হলুদের সঙ্গে এক চা চামুচ বেসন ও পরিমান মতো পানি মিশিয়ে নিন। তার পর তা গোসলের আগে সারা শরীরে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। এটা বডি পলিশিং হিসেবে দারুণ কাজ করে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code