রেফারি পিঠিয়ে আবাহনীর জয়

প্রকাশিত: ৫:০১ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৬

রেফারি পিঠিয়ে আবাহনীর জয়

Manual5 Ad Code

download (4)

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক : ওয়ালটন ফেডারেশন কাপে পুলিশের সামনে মার খেয়েছেন রেফারি। রবিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স-আবাহনী ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচটিতে ২-১ গোলে জয় পায় আবাহনী।

Manual3 Ad Code

ম্যাচের বয়স তখন ৮০ মিনিট। স্কোরলাইন ১-১। ডান প্রান্ত দিয়ে লি টাকের ক্রস থেকে হেডে গোল করেন সানডে সিজোবা। কিন্তু গোললাইনে দাঁড়িয়ে ওই বলটি ক্লিয়ার করেন ব্রাদার্সের ঘানাইয়ান ডিফেন্ডার আব্বাস ইউনুসাহ। প্রধান রেফারি মিজানুর রহমান কয়েক সেকেন্ড সময় নেন গোলের সিদ্ধান্ত দিতে। এরপর সহকারী হারুন অর রশীদের সবুজ–সংকেত মিলতেই গোলের বাঁশি বাজান। এরপরই মাঠে ঘটে লঙ্কাকাণ্ড।

Manual8 Ad Code

বিতর্কিত সিদ্ধান্ত মানতে না পেরে মাঠে ঢুকে পড়েন ব্রাদার্সের সহকারী ম্যানেজার হাশেম মোল্লা। দৌড়ে গিয়ে রেফারি হারুন অর রশীদকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে শুরু করেন। তাঁর পেছনে পেছনে দৌড়ে মাঠে ঢুকে পড়ে ব্রাদার্সের বলবয়। এই দুজনের সঙ্গে ব্রাদার্সের খেলোয়াড়রাও সিদ্ধান্ত বদলাতে ঘিরে ধরেন রেফারিদের। চলতে থাকে রেফারিকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছনা। কিন্তু মাঠের পাশেই একেবারে নীরব দর্শকের মতো ভূমিকায় দাঁড়িয়ে থাকে পুলিশ! মারামারির ঘটনায় প্রায় মিনিট দশেক খেলা বন্ধ থাকে।

পরে খেলা শুরু হলে আরেকটি গোল করে জয় পায় আবাহনী। শুধু ফুটবল নয়, ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও আবাহীনর পক্ষে এরকম সিদ্ধান্ত দিচ্ছেন আম্পায়াররা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code