রোনালদো-মেসি নয় `গোল্ডেন বুট`সুয়ারেজের

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

রোনালদো-মেসি নয় `গোল্ডেন বুট`সুয়ারেজের

Manual1 Ad Code
suarez
স্পোর্টস ডেস্ক : লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে গ্রানাডাকে হারিয়ে স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। চার বছরের মধ্যে এটি তাদের তৃতীয় লা লিগা শিরোপা জয়। একই সাথে লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর ছয় বছরের আধিপত্যের অবসান ঘটিয়ে লা লিগার সেরা গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’ জয় নিশ্চিত করেছেন লুইস সুয়ারেজ।
২০০৯ সালের পর মেসি ও রোনালদোর বাইরে অন্য কেউ পুরস্কারটি জিতলেন। ২০০৯-১০ থেকে গত মৌসুম পর্যন্ত মোট তিনবার করে পুরস্কারটি জেতেন এই দুই তারকা।
চলতি মৌসুমে নিজের ৫ম হ্যাটট্রিক করার পাশাপাশি ছাড়িয়ে গেছেন নিজেকেই। মৌসুমে করেছেন ৫৯ গোল যা তার ফুটবল ক্যারিয়ারে এক মৌসুমে সর্বোচ্চ। কিন্তু শেষ ৫ ম্যাচে যেন একটু বেশিই ভয়ঙ্কর ছিলেন সুয়ারেজ। এই পাঁচ ম্যাচে করেছেন ১৫ গোল। ৩৬ গোল করে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছে পিএসজির ইব্রাহিমোভিচ। ৩৫ গোল করে রোনালদো রয়েছেন তৃতীয়তে। নিজের দ্বিতীয় মৌসুমে এসেই দ্বিতীয়বার লা লিগা জেতার পাশাপাশি গোল্ডেন বুট জিতে আগামীবারের ব্যালন ডি’অর জেতার যোগ্য দাবিদার হয়ে রইলেন সুয়ারেজ।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code