সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকার আতিয়া মহলে জঙ্গি অভিযানক চলাকালে গত শনিবার দু’দফা বোমা বিস্ফোরণে গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। বর্তমানে তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার দুপুরে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
এর আগে, গত শনিবার সন্ধ্যায় শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলের কয়েকশ’ গজ দূরে গোটাটিকর নামক স্থানে বোমা বিস্ফোরণে আহত হয়েছিলেন র্যাবের ওই উর্ধ্বতন কর্মকর্তা। পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ওই দিন রাতেই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। পরদিন রবিবার রাত ৮টা ১০ মিনিটে আবুল কালাম আজাদকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি