সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : টাঙ্গাইল সদরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধং দুইজন নিহত হয়েছেন, যারা চরমপন্থি দলের সদস্য বলে পুলিশের ভাষ্য। বুধবার রাত ১টার দিকে উপজেলার যুগনী হাটখোলা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন ফারুকী জানান। র্যাব ও পুলিশের দাবি, নিহত ফজলু চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ও উজ্জ্বল তার সহযোগী। রাতে যুগনী হাটখোলা এলাকায় অস্ত্র উদ্ধারে যায় র্যাবের একটি দল। এ সময় চরমপন্থিরা র্যাবকে লক্ষ্য করে গুলি করলে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এরপর চরমপন্থিরা পালিয়ে যায় এবং ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন বলে এই র্যাব কর্মকর্তার ভাষ্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলভার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। গোলাগুলির এ ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হয়েছেন; তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফজলুর বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে ওসি মো. নাজমুল হক ভূইয়া জানিয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি