লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের অজন্তা

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৬

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের অজন্তা

Manual5 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:
লন্ডনের বাকিং অ্যান্ড ডেগেনহামে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেয়ে অজান্তা দেব রায়। লেবার পার্টির প্রার্থী হিসেবে ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন।

 

এর আগে ২০২৪ সালের উপনির্বাচনে প্রথমবারের মতো একজন বাঙালি হিসেবে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের শিক্ষানুরাগী সমাজকর্মী জ্যোতির্ময় দেব রায় ও গৃহিণী রমা রানী দেবের জ্যেষ্ঠ মেয়ে।

 

অজান্তা দেব রায়ের পারিবারিক ও রাজনৈতিক সূত্র বলেছে, তিনি দেশে থাকা অবস্থায় ২০০১ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হন। সিলেট মুরারি চাঁদ কলেজের শিক্ষার্থী থাকাকালে ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ২০১১ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং লন্ডনের ইউনিভার্সিটি অব চেস্টারশায়ার থেকে এমবিএ ও লন্ডনের সোয়াস থেকে পলিটিক্স রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

Manual3 Ad Code

 

লন্ডনে লেখাপড়ার পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবে কাজ শুরু করেন অজন্তা। একপর্যায়ে লেবার পার্টির মূলধারার রাজনীতিতে সক্রিয় হন তিনি। শ্বেতাঙ্গ অধ্যুষিত ভিলেজ ওয়ার্ড এলাকায় দুইজন কাউন্সিলরের মৃত্যুতে ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দুই শূন্য পদের একটিতে অজান্তা দেব রায় কাউন্সিলর নির্বাচিত হন। ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে আবারও কাউন্সিলর নির্বাচিত হন। দাম্পত্য জীবনে তিনি ২ সন্তানের জননী।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

অজান্তা দেব রায়ের বাবা জ্যোতির্ময় দেব রায় বলেন, ‘আমার মেয়ে আগামী ৫ বছরের জন্য লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। সে যেন সততা দক্ষতা ও আন্তরিকতা দিয়ে ভোটারদের প্রত্যাশা পূরণ করতে পারে সে জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী।’

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code