সিলেট ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, গত বুধবার ওয়েস্টমিনস্টার ব্রিজ ও পার্লামেন্টে হওয়া সন্ত্রাসী হামলাকে ইসলামিক সন্ত্রাসবাদ বলা ভুল।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে কমন্সে বিবৃতি দেয়ার পর এক এমপির প্রশ্নের জবাবে এ কথা বলেন মে। এ খবর দিয়েছে বৃটিশ অনলাইন ইন্ডিপেন্ডেন্ট।
কনজারভেটিভ দলের এমপি এমপি মাইকেল টমলিনসন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, যা ঘটেছে সেটাকে ইসলামিক সন্ত্রাসের কর্মকান্ড বলা হচ্ছে। প্রধানমন্ত্রী কি আমার সঙ্গে একমত যে যা ঘটেছে সেটা ইসলামিক নয়, ঠিক যেমন আইরি নিভের হত্যাকান্ড খ্রিষ্টান সন্ত্রাস ছিল না, আর মূলত দুটোই ধর্মের বিকৃতি?
জবাবে একমত পোষন করে তেরেসা মে বলেন, তিনি বিশ্বাস করেন ইসলামিক সন্ত্রাসবাদ ব্যবহার করা সঠিক নয়। বৃটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সম্পূর্ণরূপে একমত। আর এ ঘটনাকে ইসলামিক সন্ত্রাসবাদ হিসেবে ব্যাখ্যা করা ভুল।’
তিনি আরও বলেন, ‘এটা ইসলামিস্ট সন্ত্রাসবাদ যা মহান একটি ধর্মবিশ্বাসের বিকৃতি।’
উল্লেখ্য, বুধবারের হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ তিন জনের প্রাণহানি হয়। আহত হন কমপক্ষে ৪০ জন। এদের অন্তত সাতজনের অবস্থা গুরুতর। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হামলার পর পুলিশি অভিযানে ৮ ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃটিশ কর্তৃপক্ষ জানিয়েছেন বুধবারের হামলাকারী ছিল একজন বৃটিশ নাগরিক। নিরাপত্তা বাহিনীর কাছে সে পরিচিত ছিল।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি