লম্বা চুল, পাঞ্জাবি, চোখে বড় চশমা এটাকি করিম?

প্রকাশিত: ৫:০৫ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৬

লম্বা চুল, পাঞ্জাবি, চোখে বড় চশমা এটাকি করিম?

Manual3 Ad Code
download
বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ‘গোপাল ভাঁড়’ শীর্ষক একটি বিশেষ নাটকে অভিনয় করছেন। আশরাফুল চঞ্চলের রচনায় এটি পরিচালনা করছেন আলমগীর রুমান। এতে তার বিপরীতে অভিনয় করছেন ফারহানা মিলি।
নাটকে মোশাররফ করিমকে সম্পূর্ন ভিন্ন লুকে অভিনয় করতে দেখা যাবে। মাথায় লম্বা চুল, গায়ে পাঞ্জাবি, চোখে বড় চশমা। সবমিলিয়ে একটি জ্ঞানী জ্ঞানী ভাব। নাটকে তাকে একজন জ্ঞানী শিক্ষকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
এর গল্প প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আমাদের সমাজের চারপাশে তাকালে অনেক মানুষ পাওয়া যায়, যাদের জ্ঞান না থাকার পরেও নিজেকে জ্ঞানী হিসেবে জাহির করেন। এই নাটকেও ঠিক তাই তুলে ধরা হয়েছে। এতে আমি একজন জ্ঞানশূন্য মানুষ হয়েও নিজেকে জ্ঞানী শিক্ষক হিসেবে সবার সামনে ভাব ধরে থাকি। ঠিক গোপাল ভাঁড়ের মতো। তাই নাটকের নাম ‘গোপাল ভাঁড় রাখ হয়েছে। এতে হাসির উপাদানের পাশাপাশি প্রয়োজনীয় বক্তব্যও রয়েছে। আশা করছি, নাটকটি দর্শক উপভোগ করবে।’
বর্তমানে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারনের কাজ চলছে। আসছে ঈদে আরটিভিতে এটি প্রচার করা হবে বলে নির্মাতা সুত্রে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code