লোমহর্ষক উড়াল প্রেম!

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৬

লোমহর্ষক উড়াল প্রেম!

Manual2 Ad Code

download (1)বিনোদন ডেস্ক : নাটকের নাম উড়াল প্রেম। কিন্তু এর গল্প লোমহর্ষক! ঠিক তাই, গেল সোমবার ১৮ এপ্রিল থেকে এই নাটকের শুটিং শুরু করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা মাহমুদ দিদার। নাটকের নাম ও গল্প প্রসঙ্গে দিদার জানালেন, আসলে প্রেমও আছে থ্রিলারও আছে। একটু ভিন্নতা আর দর্শকদের বিনোদনে বৈচিত্র আনার চেষ্টা করছি। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় এই নাটকে গডফাদার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খানকে। আর তার সহযোগী গ্যাংস্টার হিসেবে উপস্থিত থাকবেন সোনিয়া। আর তার প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। গল্পে দেখা যাবে- অপরাধ জগতের মেয়ে কুসুমকে ভালোবেসে ফেলে রঙমিস্ত্রি মাইকেল। ভালোবাসা দিয়ে সে জয় করবে মেয়েটির মন। অন্ধকার জগত থেকে গ্যাংস্টার মেয়েটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পেছনের যে প্রেম রঙমিস্ত্রির; সেটাই উপজীব্য এই নাটকে। ‘উড়াল প্রেম’ নাটকের শুটিং চলবে আরও দু’দিন। আজ মঙ্গলবার, ১৯ এপ্রিল ঢাকায় দৃশ্যধারণ শেষ করে বুধবার ঢাকার বাইরে চলবে শুটিং। নাটকটি আগামী রোজার ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানালেন মাহমুদ দিদার।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code