শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
জরুরি মেরামত এবং গাছপালা কর্তনের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (১১ এপ্রিল) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ থাকবে না।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।

Manual5 Ad Code

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক জরুরি মেরামত ও জরুরি কাজের জন্য এবং গাছপালা কর্তনের জন্য সিলেটের লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ধোপাগুল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকাসমূহ; ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকাসমূহ, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এক্সচেঞ্জার ওয়ার্ল্ড, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual5 Ad Code

 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিউবো দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পাদন হয়ে গেলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও জানানো হয়েছে।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code