শনিবার সিলেট আসছেন আ.স.ম রব

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭

শনিবার সিলেট আসছেন আ.স.ম রব

Manual4 Ad Code

সুরমা মেইল ডটকম :: আগামী ১১ই মার্চ শনিবার স্বাধীনবাংলার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জে.এস.ডি’র সভাপতি আ.স.ম আব্দুর রব এক দিনের সফরে সিলেট আসছেন। তার সাথে জে.এস.ডি সহসভাপতি মিসেস তানিয়া ফেরদৌসী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক আসবেন।

Manual4 Ad Code

এদিন সকাল ১১ টায় শহীদ সোলেমান হলে জাতীয় সমাজতান্ত্রিক দল জে.এস.ডি’র সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় যোগদান করবেন। প্রতিনিধি সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় সদস্য ও জেলা আহবায়ক মনির উদ্দীন মাস্টার, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আহবায়ক সেলিম জামান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ও মহানগর যুগ্ম আহবায়ক মোস্তাক আহমদ বাবু ও যুগ্ম আহবায়ক মোফাজ্জল করিম চৌধুরী (রাসেল) অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code