সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে শনিবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা জামায়াতে ইসলামীর আমির মখলিছুর রহমান।
মখলিছুর রহমান বলেন, ওই দিন সকাল সাড়ে ৮টায় স্থানীয় নিউফিল্ড মাঠে নির্বাচনী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ওনার সফরকালে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, জামায়াতের আমিরের সফর উপলক্ষে জেলার ৪টি আসনের প্রার্থীরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। জনসভায় জেলার বিভিন্ন উপজেলার কয়েকহাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, অ্যাডভোকেট জমিলুন্নবী চৌধুরী উজ্জল প্রমুখ।

(সুরমামেইল/এমএকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি