শফিক রেহমানের রিমান্ড অমানবিক ঘটনা

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৬

শফিক রেহমানের রিমান্ড অমানবিক ঘটনা

Manual8 Ad Code

fakrul

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক শফিক রেহমানকে (৮২) রিমান্ডে নেয়ার ঘটনা অমানবিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর ইস্কাটনের শফিক রেহমানের বাসা থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ফখরুল ইসলাম বলেন- যারাই এ সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করছে, তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। তারাই সরকারের জুলুম নির্যাতনের শিকার করেছেন। তিনি শফিক রেহমানের মামলা প্রত্যাহার পূর্বক রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

Manual1 Ad Code

গতকাল (১৬ এপ্রিল) সাংবাদিক শফিক রেহমানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টায় গ্রেপ্তার করা হয়। ২০১৫ সালের আগস্টে পল্টন থানায় মামলাটি দায়ের করেছিল গোয়েন্দা পুলিশ। যায়যায়দিন পত্রিকার সাবেক এই সম্পাদক ও লাল গোলাপ টকশোর উপস্থাপক শফিক রেহমানের বয়স এখন ৮২ বছর।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code