শরিয়াহ হাইকোর্টে দুই নারী বিচারক

প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৬

শরিয়াহ হাইকোর্টে দুই নারী বিচারক

Manual8 Ad Code

file (1)

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :  মালয়েশিয়ায় বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম দুই নারী বিচারক নিয়োগ দেয়া হয়েছে। ইস্তানা বুকিত কায়াগনানে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন সেলাঙ্গরের সুলতান শারাফুদ্দিন ইদ্রিস শাহ।

Manual2 Ad Code

এই দুই নারী বিচারক হলেন নূর হুদা রোজলান (৪০) এবং নেন্নি সুহায়দা শামসুদ্দিন (৪১)। বিচার বিভাগের জন্য এটি একটি ইতিবাচক উন্নয়ন বলে জানিয়েছেন এই দুই নারী বিচারক।

Manual4 Ad Code

সুহায়দা শামসুদ্দিন বলেন, নারীর বিরুদ্ধে সব ধরনের বৈষম্য উৎখাতে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছে মালয়েশিয়া। আর নারীর ক্ষমতায়নের সঙ্গেও এই নিয়োগ সঙ্গতিপূর্ণ।

এই দুই নারী ইসলামিক স্টাডিজে স্নাতক ডিগ্রিধারী। পরে তারা মনোবিজ্ঞান এবং আন্তর্জাতিক ও তুলনামূলক আইন অধ্যায়ন বিষয়েও পড়াশোনা করেন।

সুহায়দা এর আগে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের চেম্বারে সিনিয়র শরিয়াহ অফিসার হিসেবে এবং রোজলান সেলাঙ্গরের শরিয়াহ বিচার বিভাগের প্রধান রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code