সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুরের জালাল হকের ছেলে সিয়াম (১৭)। সে ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের ১ম সেমিস্টারের ছাত্র।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহপাঠী বন্ধুদের সাথে সেও অংশ নেয় আন্দোলনে। ঐ দিন দুপুরের দিকে ঠাকুরগাঁও জজ কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হয় সিয়াম। তার পিঠে, মাথার পিছনে ও শরীরের অন্যান্য অংশে বিদ্ধ হয় অর্ধশত রাবার বুলেট। মাটিতে লুটিয়ে পড়লে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় ঠাকুরগাঁও সদর হাসপাতালে। সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর সিয়ামকে স্থানান্তর করা হয় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে।
সিয়ামের পিতা জালাল হক জানান, সিয়াম প্রাণে বেঁচে গেছে। কিন্তু শরীরে ও মাথায় তার অসহ্য যন্ত্রণা। শরীর ঝিম ঝিম করে। জায়গা জমি বিক্রি করে ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এখন দ্বারে দ্বারে ছেলেকে নিয়ে ঘুরছি। কিন্তু কোথাও কোন সহযোগিতা পাচ্ছিনা।
সিয়ামের পিতা জালাল হক জানান, সিয়াম প্রাণে বেঁচে গেছে। কিন্তু শরীরে ও মাথায় তার অসহ্য যন্ত্রণা। শরীর ঝিম ঝিম করে। জায়গা জমি বিক্রি করে ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এখন দ্বারে দ্বারে ছেলেকে নিয়ে ঘুরছি। কিন্তু কোথাও কোন সহযোগিতা পাচ্ছিনা।
সিয়ামের মা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে আমার ছেলের বড় ক্ষতি হয়ে গেল। কিন্তু একটু সহযোগিতার আশায় আজ আমাকে সকলের শরণাপন্ন হতে হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের শুভ দৃষ্টি কামনা করা ছাড়া আমাদের আর কোন পথ খোলা নেই।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি