সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫
শাবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে শাকসু নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, শাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ২৬ নভেম্বর, ভোটার তালিকার আপত্তি গ্রহণ ২৯ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১ ডিসেম্বর, মনোনয়ন বিতরণ শুরু হবে ২ ডিসেম্বর, মনোনয়ন জমা শুরু হবে ৩ ডিসেম্বর, মনোনয়নের জমাদানের শেষ তারিখ ৪ ডিসেম্বর, মনোনয়ন পত্র যাচাই বাচাই হবে ৬ ডিসেম্বর।
এরপর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ৯ ডিসেম্বর, এছাড়াও প্রার্থীতা আপিল ও নিষ্পত্তি হবে ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ১১ ডিসেম্বর এবং ২০ জানুয়ারি সকাল ৯ টা বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ জানান, নির্বাচনের ভোট গণণা ওএমআর পদ্ধতিতে হবে এবং এলইডির মাধ্যমে ভোট গণণা দেখানো হবে।
(সুরমামেইল/এসবিএন)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি