সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬
শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রচারণার সময় ১২ ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ জানুয়ারি দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারির কারণে শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণা কার্যক্রম ব্যাহত হয়। পরবর্তীতে ১৫ জানুয়ারি শাকসু নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার অনুমতি দেওয়া হয়।

এই প্রেক্ষাপটে প্রার্থীদের প্রচারণার সুবিধার্থে শাকসু নির্বাচনের প্রচারণার শেষ সময় ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদসহ সব ধরনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
এর প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতভর বিক্ষোভ মিছিল করেন। পরে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন পুনরায় শাকসু নির্বাচনের অনুমতি দেয়।
দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ছয়টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
(সুরমামেইল/এসবিএন)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি