সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫
শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। তিন দিনব্যাপী মনোনয়নপত্র বিতরণে মোট ২৫১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনের মুখপাত্র প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শেষ দিনে কেন্দ্রীয় সংসদে ৬১টি এবং হলে ৪১টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। এরআগে প্রথম দিন ২ ডিসেম্বর কেন্দ্রীয় সংসদে ২৬টি এবং হল সংসদে ২০টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। দ্বিতীয় দিন ৩ ডিসেম্বর কেন্দ্রীয় সংসদে ৫৮টি ও হলে ৪৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
তিন দিনের হিসেবে কেন্দ্রীয় সংসদে মোট ১৪৫টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। হল সংসদে বিতরণ হয়েছে ১০৬টি মনোনয়নপত্র। এরমধ্যে পুরুষ প্রার্থী ৭২ জন এবং নারী প্রার্থী ৩৪ জন। কেন্দ্রীয় সংসদ নির্বাচনেও নারী প্রার্থীদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সেখানে মোট ১৫ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রফেসর ড. মো. নজরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। এবার প্রার্থীসংখ্যা ভালো, নারী প্রার্থীর অংশগ্রহণও উৎসাহজনক।
(সুরমামেইল/এসবিএন)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি