শাকসু নির্বাচন নিয়ে ইসির ৩ শর্ত, শিক্ষার্থীদের প্রত্যাখ্যান

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

শাকসু নির্বাচন নিয়ে ইসির ৩ শর্ত, শিক্ষার্থীদের প্রত্যাখ্যান

Manual5 Ad Code

শাবি প্রতিনিধি:
তিনটি শর্ত মানলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন (শাকসু) নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো.সাজেদুল করিম।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের এ বিষয়টি জানান।

 

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে- শাকসু নিয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনারদের সমন্বয়ে পুরো কমিশন সভায় আলোচনায় মিলিত হন। সভায় শাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস পাওয়া গেছে।



শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, ‘ইসি বরাবর আমাদের আবেদন তুলে ধরা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার প্রত্যেক প্যানেলের দুই থেকে তিনজন করে প্রার্থীদের সম্মিলিতভাবে অঙ্গীকারনামা পেশ করার কথা বলেছেন।’

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

অঙ্গীকারনামার তিনটি শর্তের হচ্ছে:

  • ১.শাকসু নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই।
  • ২.শাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না।
  • ৩.শাকসু নির্বাচনকালীন ও পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে না।

অঙ্গীকারনামায় স্বাক্ষরকারীদের নাম, মোবাইল নম্বর, শাকসুতে পদের নামসহ থাকতে হবে জানান ভারপ্রাপ্ত উপাচার্য।

 

Manual7 Ad Code

তবে অঙ্গীকারনামায় স্বাক্ষর করার বিষয়টি প্রত্যাখান করে শিক্ষার্থীরা জানান, মৌখিকভাবে প্রশাসনকে সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও কোনো অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন না তারা।

 

(সুরমামেইল/এসবিএন)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code