শাকিবের বিয়েতে নাচতে চান অপু বিশ্বাস

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৫

শাকিবের বিয়েতে নাচতে চান অপু বিশ্বাস

Manual5 Ad Code

sakib1_288850683

সুরমা মেইলঃ অপু বিশ্বাসের নায়ক মানেই শাকিব খান। তাকে ছাড়া অপু ছবি প্রায় করেন না বললেই চলে। এ জুটি দীর্ঘদিনের। তাদের মধ্যে আন্তরিকতাও বেশ। হুট করে অপু একপ্রকার অভিমান করে বলে ফেললেন, ‘এখনও পর্যন্ত শাকিব জন্মদিনের উপহার দেননি’। এমনকি কোনোদিনই মনে করে অপুকে জন্মদিনের শুভেচ্ছা পর্যন্ত জানাননি!

Manual2 Ad Code

দু’জনে সম্প্রতি অংশ নিয়েছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘কেমিস্ট্রি’তে। এ অনুষ্ঠানেই অপু বিশ্বাস কথাগুলো বলেন। উপস্থাপিকা মুনমুনের সঙ্গে মজার আড্ডায় মেতেছিলেন তারা।

Manual4 Ad Code

অপু এটাও জানান, শাকিবের বিয়ে নিয়ে অনেক পরিকল্পনা তার মাথায়। অপু বলেন, ‘শাকিবের বিয়েতে আমি নাচবো। ডালা-কুলা যারা বহন করবেন, তাদের নেতৃত্ব দেবো। অনেক মজা করবো।’ যদিও শাকিব খান জানিয়েছেন, আরও দু’বছরের আগে বিয়ের পরিকল্পনা নেই। অপুও আগামী পাঁচ বছরের আগে বিয়ের কথা মাথায় আনতে চান না!

শাকিব বিশ্বাস করেন, স্ত্রী হিসেবে অপু হবেন ‘রাফ অ্যান্ড টাফ’। অপু অনুরোধ করেন শাকিবের কাছে, আর দশ জন নায়িকার থেকে শাকিব যেন অপুকে একটু হলেও আলাদা করে দেখেন। আহ্লাদিত অপু বলেন, ‘ও সবাইকেই ম্যাডাম বলে। আমাকেও তাই। আমি আলাদা হলাম কি করে?’

Manual3 Ad Code

এ রকম আরও অনেক মজার তথ্য ও গান নিয়ে সাজানো হয়েছে ‘কেমিস্ট্রি’। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন রাত ৭টা ৪০মিনিটে, মাছরাঙা টিভিতে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code