শাকিব-অপুর ‘রাজনীতি’র ইতি

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

শাকিব-অপুর ‘রাজনীতি’র ইতি

Manual1 Ad Code

shakib-apuবিনোদন ডেস্ক :: শিরোনাম পড়ে হয়তো অনেকেই অবাক হবেন। ভাববেন শাকিব-অপু রাজনীতিতেই বা এলেন কবে এবং তাদের রাজনীতি শেষই বা হল কিভাবে। না, তেমন কিছুই ঘটেনি। শাকিব খান কিংবা অপু বিশ্বাস কেউই রাজনীতিতে নাম লেখাননি। তারা রূপালী পর্দার মানুষই আছেন। সম্প্রতি শেষ হয়েছে জনপ্রিয় এ জুটি অভিনীত নতুন ছবি ‘রাজনীতি’ ছবির শুটিং-এর কাজ।

Manual4 Ad Code

সম্প্রতি বিএফডিসিতে ছবিটির কয়েকটি সিক্যুয়েন্সের শুটিং করেন নায়ক শাকিব খান। এর মধ্য দিয়ে ছবিটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক বুলবুল বিশ্বাস। এখন ছবির ডাবিংয়ের কাজ চলছে।

Manual8 Ad Code

গত বছরের ডিসেম্বরে নতুন ছবি ‘রাজনীতি’র জন্য নিজের অংশের শুটিং শেষ করেন নায়িকা অপু বিশ্বাস। এরপর থেকে দীর্ঘসময় কাজের বাইরে আছেন তিনি। এ কথায় বলতে গেলেই বর্তমানে লাপাত্তা তিনি।

Manual3 Ad Code

‘রাজনীতি’ ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও আরো অভিনয় করছেন ছোট ও বড় পর্দার আরেক জনপ্রিয় মুখ আনিসুর রহমান মিলন, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code