সিলেট ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৫
সুরমা মেইল. বিনোদন ডেস্ক : শুটিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নায়ক শাকিব খান। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে গাজীপুরে ‘পুত্র’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে শুটিং স্থগিত করে শাকিব ঢাকায় চলে আসেন।
ছবির পরিচালক সাইফুল ইসলাম মান্নু জানান, আজ সকাল থেকেই ছবির শুটিং চলছিলো। বিকালে শাকিব খান হঠাৎ অসুস্থ হওয়ায় শুটিং স্থগিত করা হয়।
‘পুত্র’ ছবিটিতে নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জয়া আহসান। এতে আরো অভিনয় করেছেন শিশুশিল্পী লাজিম, ফেরদৌস, শেওতি, লায়লা হাসান, সাবেরী আলম, আহসান হাবীব নাসীম, শর্মী মালা, করভী মিজান প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি