শাজনীন হত্যা : পাঁচ আসামির আপিলের শুনানি ১০ মে

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৬

শাজনীন হত্যা : পাঁচ আসামির আপিলের শুনানি ১০ মে

Manual1 Ad Code

2016_04_06_11_34_42_OhYhdaDWQMItgoovhQASAMNRvP8blb_original

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : রাজধানীর গুলশানের চাঞ্চল্যকর শাজনীন হত্যা মামলায় হাই কোর্টের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির করা আপিলের শুনানি ১০ মে পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে বুধবার (৬ এপ্রিল) এ আদেশ দেন। দুই দিন শুনানির পর আজ এ আদেশ আসলো আপিল বিভাগ থেকে। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। আর বাদীপক্ষে ছিলেন আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী ও এস এম আবদুল মবিন। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানের নিজ বাড়িতে খুন হন শাজনীন তাসনিম রহমান। এ ঘটনায় শাজনীনের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। চার বছর পর ২০০৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শাজনীনকে ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার দায়ে তাদের বাড়ির সংস্কারকাজের দায়িত্ব পালনকারী ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসানসহ ছয়জনকে ফাঁসির আদেশ দেন। বাকি পাঁচ আসামি হলেন, গৃহভৃত্য শহীদুল ইসলাম (শহীদ), হাসানের সহকারী বাদল এবং গৃহপরিচারিকার দুই বোন এস্তেমা খাতুন (মিনু), পারভীন ও কাঠমিস্ত্রি শনিরাম মণ্ডল। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি নিয়ে ২০০৬ সালের ১০ জুলাই হাই কোর্ট পাঁচ আসামী হাসান, শহীদ, বাদল, মিনু ও পারভীনের ফাঁসির আদেশ বহাল রাখেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শনিরামকে খালাস দেন হাই কোর্ট। হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুদ্দিন হাসান, বাদল, মিনু ও পারভীন। ২০০৯ সালের ২৬ এপ্রিল ওই চার আসামির লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। অপর আসামি শহীদুল জেল আপিল করেন। প্রায় সাত বছর পর গত ২৯ মার্চ আসামিদের আপিলের শুনানি শুরু হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code