শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ৯৩ নৌ-সদস্যের ঢাকা ত্যাগ

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ৯৩ নৌ-সদস্যের ঢাকা ত্যাগ

Manual1 Ad Code

সংগৃহীত

সুরমা মেইল নিউজ : জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-২ এ যোগদানের উদ্দেশ্যে ৯৩ জন নৌসদস্যের প্রথম দল শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। নৌবাহিনীর এই ইউনিট ২০১৫ সাল হতে দক্ষিণ সুদানের নদীপথে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এছাড়া এই মেরিন ইউনিট বেসামরিক ব্যক্তিবর্গকে নিরাপত্তা প্রদানসহ জরুরি পরিস্থিতিতে ডুবুরি সরবরাহ এবং স্থানীয় বেসামরিক ব্যক্তিবর্গকে চিকিৎসা সহায়তা প্রদান করে। আগামী ২৮ জুন দ্বিতীয় গ্রুপে আরও ১০৭ জন নৌসদস্য দক্ষিণ সুদানের নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-২ এ যোগ দিতে ঢাকা ত্যাগ করবে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত সফলতার সাথে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করে আসছে। দক্ষিণ সুদান ছাড়াও লেবানন ও ভূমধ্যসাগরীয় এলাকায় জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ আলী হায়দার ও নির্মূল বর্তমানে টহলের কাজে নিয়োজিত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code