সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মে ২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: ২০১৩ সালের ৫ মে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ঢাকা ঘেরাও কর্মসূচির নামে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে যে তাণ্ডব চালিয়েছিল, তার নির্দেশদাতাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে এ কথা বলেন পুলিশের ঊর্ধ্বতন এই কর্তা। মনিরুল বলেন, ২০১৩ সালে হেফাজত যে তাণ্ডব চালিয়েছিল তার পরিকল্পনাকারী ও নির্দেশদানকারীরা চিহ্নিত হয়েছেন।
একই সঙ্গে তিনি এও বলেন, নির্দেশদানকারীরা চিহ্নিত হলেও যারা মাঠ পর্যায়ে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন, তাদের সবাইকে চিহ্নিত করা সম্ভব হয়নি। মনিরুল বলেন, সেদিন অনেক জনসমাগম হয়েছিল। তাই প্রত্যেককে চিহ্নিত করে তাদের থেকে তথ্য সংগ্রহ এবং তাদের প্রত্যেকের ‘রোল’ খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছে পুলিশ। এজন্যই সময় লাগছে।
৫ মে’র ওই ঘটনায় ডিএমপির কয়েকটি থানায় ৪০টির বেশি মামলা হয়েছে বলেও জানান মনিরুল। তিনি বলেন, এগুলোর মধ্যে ২১টিতে পুলিশ বাদী, বাকিগুলো ভিকটিমরা দায়ের করেছে। মামলাগুলোর বেশিরভাগই তদন্তাধীন। তদন্ত কর্মকর্তাদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে সময় লাগছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি