শাবিপ্রবিতে কোষাধ্যক্ষ পদে যোগদান করবেন না অধ্যাপক আতিকুল

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

শাবিপ্রবিতে কোষাধ্যক্ষ পদে যোগদান করবেন না অধ্যাপক আতিকুল

Manual6 Ad Code

শাবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি ওই পদে যোগদান করবেন না বলে জানিয়েছেন।

Manual4 Ad Code

 

সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য দেওয়া হয়। নিয়োগের পর বিকেল সাড়ে ৩টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কোষাধ্যক্ষ পদে যোগদান করবেন না বলে জানান তিনি।

Manual7 Ad Code



কাউকে অভিনন্দন না জানাতে অনুরোধ করে অধ্যাপক আতিকুল নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, “আমি কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করিনি এবং যোগদান করার কোনো ইচ্ছাও নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। মনের মধ্যে কোনো জটিলতা বা নিজের সঙ্গে কোনো দ্বন্দ্ব রেখে, এতসব জটিল বিষয় ও নানা কৌশলের সঙ্গে ব্যর্থভাবে মানিয়ে চলার চেয়ে, আমার যেটা ভালো লাগে এবং যেটাতে আমি সন্তুষ্ট থাকি, সেটাই চালিয়ে যাওয়া আমার জন্য ভালো বলে মনে করি।”

 

তিনি আরও লিখেছেন, “২০০৬ সালে প্রভাষক হিসেবে যোগদান করার পর থেকে যে কাজ করছিলাম, সেটিই করতে আমি আনন্দবোধ করছি। তাই দয়া করে আমাকে অভিনন্দন জানাবেন না।”

 

এ বিষয়ে জানতে অধ্যাপক শাহ মোহাম্মদ আতিকুল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

 

বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code