শাবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

শাবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম

Manual5 Ad Code

শাবিপ্রবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক মো. খায়রুল ইসলাম।

 

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮৭-এর ১১ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক খায়রুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

এ পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে; যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

 

Manual2 Ad Code

অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, সরকার আমার ওপর যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, সেটির জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ যাত্রায় আমি সবার দোয়া, আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এসবিএন)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code