সিলেট ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫
শাবি প্রতিনিধি :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের সংবাদ সম্মেলন স্থগিত করার পর প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরীর বাসভবন অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ১০টায় উপাচার্যের বাসভবন অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে রাত ৮টা থেকে প্রশাসনিক ভবন-১ এর সামনে অবস্থান নেন তারা, প্রশাসনের সাড়া না পেয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন অবরোধ করেন।
এ সময় শিক্ষার্থীদের শাকসু আমার অধিকার রুখে দেওয়ার সাধ্য কার, শাকসু নিয়ে তালবাহানা চলবেনা চলবেনা, উই ওয়ান্ট শাকসু, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, সাস্টিয়ান সাস্টিয়ান এক হও লড়াই করো ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
কর্মসূচি থেকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, আজ সংবাদ সম্মেলন করে শাকসুর তারিখ ও তফসিল দেওয়ার কথা ছিল। তবে সেটি কোনো একটি মহলের প্রভাবে স্থগিত করা হয়েছে। আমরা আজকের মধ্যে শাকসুর তারিখ ও তফসিল চায়। যদি সেটি না পায় আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এরআগে সন্ধ্যা সাড়ে ৬টায় শাকসু বিষয়ে সংবাদ সম্মেলন ডাকে উপাচার্য। তবে নির্ধারিত সময়ের কয়েক মিনিট পর সাংবাদিকদের জানানো হয় মিটিংটি স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা বিষয়টি জানতে পারলে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন ও একপর্যায়ে গেইটে তালা দেন।
(সুরমামেইল/এমবিএন)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি