শাল্লায় প্রয়াত নেতা সুরঞ্জিত স্মরণে নাগরিক শোকসভা

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭

শাল্লায় প্রয়াত নেতা সুরঞ্জিত স্মরণে নাগরিক শোকসভা

Manual5 Ad Code

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের শাল্লায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রয়াত জাতীয় নেতা সংবিধান প্রনয়ন কমিটির অন্যতম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

রোববার উপজেলা সদরের শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিম চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরীর পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিবুর রহমান মানিক এমপি।

Manual5 Ad Code

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের একমাত্র পুত্র সৌমেন সেনগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যড. আব্দুল মজিদ খান এমপি, আজমিরিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আতর আলী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান অবনি মোহন দাস, সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া,দিরাই পৌর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী শামীমা শাহরিয়ার। বক্তব্য রাখেন ডা আবুল কালাম চৌধুরী, আব্দুস ছাত্তার, বিধু ভুষন রায়, সোলেমান মিয়া, আবুল লেইছ চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী নান্টু, তকবির হোসেন, পি সি দাস পিজুস, অরিন্দম চৌধুরী অপু, পলাশ চৌধুরী, দিপংকর দাস প্রমুখ।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মহিবুর রহমান মানিক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে  জননেত্রী শেখ হাসিনা সরকারের অধীনে এবং স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমেই অনুষ্ঠিত হবে।  যদি গণতান্ত্রিক দল হিসেবে দেশে রাজনীতি করতে হয় বিএনপিকে  আগামী নির্বাচনে অংশগ্রহন করতে হবে। আওয়ামীলীগ যারা করে তারা অবশ্যই নৌকায় ভোট দেবে। আওয়ামীলীগ করে কেউ মূলা মার্কায় ভোট দেবে না। আওয়ামীলীগ করবেন আবার নৌকার বিরোদ্ধে ষড়যন্ত্র করবেন তা হবে না। নৌকার বিরোধীতা কারীদেরকে দেশের বঙ্গবন্ধু প্রেমীরা ক্ষমা করবে না।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code