শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণসহ আটক ২

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৭

শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণসহ আটক ২

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে চালিয়ে ৩ কেজি স্বর্ণসহ ২ জনকে আটক করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ।

আটককৃতরা হলেন- মুন্সীগঞ্জের মামুন হোসাইন (৩১) ও চট্টগ্রামের মোসলেম উদ্দিন (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমসের যুগ্ম কমিশনার সোহেল রহমান।
ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, চট্টগ্রামের মোসলেম উদ্দীন ওমানের মাস্কাট থেকে মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করে। উড়োজাহাজ অবতরণের পর জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। কিন্তু সন্দেহ হলে হাসপাতালে নিয়ে এক্সরে করার পর মোসলেম উদ্দীনের রেক্টামে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে বিমানবন্দরের টয়লেটে নিয়ে ৮টি স্বর্ণ বার উদ্ধার করা হয়। যার ওজন ৯২৮ গ্রাম। বাজার মূল্য ৪৬ লাখ টাকা। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে রাত সাড়ে ১২টায় অপর এক অভিযানে মামুন হোসেইনের সঙ্গে থাকা চার্জার ব্যাটারির ভেতর থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। মামুন মালয়শিয়া থেকে মালিন্দো এয়ারলাইন্সে (ফ্লাইট নং ওডি ১৬২) ঢাকায় আসেন। গ্রিন চ্যানেলে তল্লাশির সময় শুল্কযোগ্য পণ্য আনার কথা অস্বীকার করেন। কিন্তু তার সঙ্গে আনা চার্জার লাইটের ৩টি ব্যাটারির মধ্যে থেকে ৬টি করে মোট ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন ১ কেজি ৮০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। আটককৃত মামুনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
২ জনের কাছ থেকে প্রায় ৩ কেজি ওজনের উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code