শিক্ষককে কান ধরে উঠবস করার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

শিক্ষককে কান ধরে উঠবস করার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন

Manual2 Ad Code

SKB

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সংসদ সদস্যের (এমপি) উপস্থিতিতে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধরের পর কান ধরে উঠবস করার ঘটনায় মানববন্ধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সিকৃবির শিক্ষকবৃন্দ মানববন্ধন থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও দোষীদের বিচার দাবী করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৯ মে) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নূর হোসেন মিঞা, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুন্ডুসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শিক্ষকরা বলেন- শিক্ষককে যেভাবে অপমান করা হয়েছে তা জাতির জন্য বড় কলঙ্ক। শিক্ষকের মর্যাদা অনেক উপরে। কোনো দম্ভই একে পদানত করতে পারে না।

উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর করে একদল লোক। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সাংসদ সেলিম ওসমান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code