শিক্ষকদের অবসর ভাতা দুর্ভোগ লাঘবে ৫০০ কোটি টাকার ‘সিড মানি’

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, মে ২২, ২০১৬

শিক্ষকদের অবসর ভাতা দুর্ভোগ লাঘবে ৫০০ কোটি টাকার ‘সিড মানি’

Manual2 Ad Code

images (5)সুরমা মেইল নিউজ ন : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসর গ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার (২২ মে) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকার ধানমন্ডিতে টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে চলতি বছর হজে গমনেচ্ছু বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে কল্যাণ ও অবসর সুবিধা চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী তার বক্তৃতায় বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধার অর্থ পাওয়ার ক্ষেত্রে বিরাজমান সমস্যা কাটিয়ে উঠতে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, সরকার ৫ শত কোটি টাকার একটি ‘সিড মানি’ দিচ্ছে। একই সঙ্গে এ খাতে থোক বরাদ্দ হিসেবে সরকার ১ শত কোটি দিচ্ছে। বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে সরকার একইভাবে ৫০ কোটি টাকা থোক বরাদ্দ দিচ্ছে বলে শিক্ষামন্ত্রী জানান।

Manual1 Ad Code

নুরুল ইসলাম নাহিদ আরও বলেন- অবসর গ্রহণকারী বেসরকারি শিক্ষকদের আর্থিক পাওনা যথাসময়ে পরিশোধ করতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্থ সহায়তা নিয়ে একটি তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষকদের মাসিক বেতন থেকে চাঁদার হারও বাড়ানো হচ্ছে বলে মন্ত্রী জানান।

Manual3 Ad Code

শিক্ষামন্ত্রী বলেন- সরকারের এসব পদক্ষেপের ফলে বর্তমানে জমে থাকা ৪৪ হাজার অবসর গ্রহণকারী শিক্ষকের অবসর সুবিধার চেক এবং ৩০ হাজার অবসর গ্রহণকারী শিক্ষকের কল্যাণ ট্রাস্টের চেক প্রদানের পথ সুগম হবে।
অনুষ্ঠানে মন্ত্রী এ বছর হজ গমনেচ্ছুক ১ হাজার ১৩৭ জন অবসর গ্রহণকারী শিক্ষককে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের মোট ৪৯ কোটি ৪১ লাখ ৪৮ হাজার টাকার চেক প্রদান করেন।

শিক্ষা সচিব মো: সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর ওয়াহিদুজ্জামান, কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু এবং অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদীও বক্তৃতা করেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code