শিক্ষা হচ্ছে মানুষের দেহ-মন ও আত্মা : প্রফেসর ড. শিবলী

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ১৬, ২০১৭

শিক্ষা হচ্ছে মানুষের দেহ-মন ও আত্মা : প্রফেসর ড. শিবলী

Manual4 Ad Code

সিলেট :: বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য ও নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেছেন, শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপশি স্বপ্ন দেখাতে হবে। সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে শিক্ষার্থীরা অগ্রসর হবে। শিক্ষা হচ্ছে দেহ, মন ও আত্মার সম্পূর্ণ বিকাশ সাধন। বাংলাদেশকে আধুনিক উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদেরকে যুগোপযুগী শিক্ষা দান করতে হবে। তবেই তারা দেশের কান্ডারী হিসেবে হাল ধরতে পারবে। শুধু পুথিগত শিক্ষায় শিক্ষিত হলে চলবে না প্রত্যেকে শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি শিক্ষকদেরকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

সিলেট সেন্ট্রাল কলেজের উদ্যোগে মঙ্গলবার (১৬ মে) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে-২০১৭ সনের এস.এস.সি/দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

সিলেট সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ লে. কর্নেল (অব:) এম. আতাউর রহমানের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান। বক্তব্য রাখেন- গভর্নিং বডির সদস্য শাহ নেওয়াজ খান শাকিল, মো. আক্কাস আলী শাহ রুম্মানুল হক, মো. মুর্শেদ আলম, কলেজের পরিচালক তুশার আহমদ শাওন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের কো-অর্ডিনেটর মোহা. জাহিদ হোসাইন।

Manual5 Ad Code

কলেজের প্রভাষক নাদিয়া আক্তার চৌধুরী, শিরিন সুলতানা রুমা ও ফাতেমা বেগম এর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক কে.বি.এম মাসুদ রানা, মওদুদ ত্বকী বান্না, সাইদুর রহমান রিপন, আবু সাইদ মো. আফজল, বাবুল আক্তার, মুতাসীন বিল্লাহ, সবুজ মিয়া, সুরাইয়া খন্দকার, মিনহাজ আহমেদ, আব্দুল্লাহ আল মাবরুর প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সৈয়দ রাহতুর।

জাতীয় সংগীত পরিবেশন করে ঝুমা, ইমন, আাঁখি, সীমা, তমা। কৃতি শিক্ষার্থীদের পক্ষে অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখে আশরাফুল ইসলাম, শিক্ষার্থীদের পক্ষে ২য় বর্ষের আফসানা ইয়াসমিন ও মাহমুদুল হাসান।

Manual3 Ad Code

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন ইমন আহমদ, পলি বিশ^াস, মৌরী, ফাল্গুনী, কবিতা আবৃত্তি করে ওয়ালিদুজ্জামান, সাজেদা আক্তার আলফা, কৌতুক- রাহাত, ইমন, নৃত্য পরিবেশন করে তামান্না আক্তার, বিচিত্র বার্তা- মিসবাহ, অভিয়ন করে প্রিয়াংকা ও তার দল।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code