শিগগিরই ‘ডিজলাইক’ বাটন যুক্ত হচ্ছে ফেসবুকে

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৫

শিগগিরই ‘ডিজলাইক’ বাটন যুক্ত হচ্ছে ফেসবুকে

Manual3 Ad Code

FB-Dislike-button

সুরমা মেইলঃ দীর্ঘদিন ধরেই ‘লাইক’ বাটনের পাশাপাশি ‘ডিজলাইক’ বাটনেরও দাবি ছিল ফেসবুকপ্রেমীদের। অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে।

Manual2 Ad Code

ফেসবুকে খুব শিগগিরই ‘ডিজলাইক’ বাটন যুক্ত হতে চলেছে বলে ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গ।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেসবুক সদর দফতরে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ ঘোষণা দেন।

Manual1 Ad Code

জাকারবার্গ বলেন, আমার মনে হয়, দীর্ঘদিন ধরেই ফেসবুক ব্যবহারকারীরা ‘ডিজলাইক’ বাটনের দাবি জানিয়ে আসছেন। আজ এই বিশেষ দিনে তাদের বলতে চাই, আমরা এটি নিয়ে কাজ শুরু করেছি। এর মাধ্যমে পছন্দের পাশাপাশি কারও অপছন্দের বিষয়টিও জানানোর সুযোগ থাকছে।

খুব শিগগিরই এটি ফেসবুকে যোগ করা হবে বলে জানান তিনি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code