শিশু ধর্ষণকারীদের শাস্তি মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

শিশু ধর্ষণকারীদের শাস্তি মৃত্যুদণ্ড

Manual5 Ad Code

yondoneshiaআন্তর্জাতিক ডেস্ক : যৌন সহিংসতা কমিয়ে আনতে ইন্দোনেশিয়ার শিশু ধর্ষণকারীদের শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে রাসায়নিক প্রক্রিয়ায় খোঁজা করে দেয়ারও নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। ১৪ বছর বয়সী এক শিশুকে গণধর্ষণ ও খুনসহ সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া সহিংসতা কারণে এমন কঠোর সিদ্ধান্ত নিয়ে বাধ্য হয়েছে দেশটি।

Manual1 Ad Code

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, এ রায় শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার কারণে তৈরি সঙ্কট কাটিয়ে ওঠতে ভূমিকা রাখবে। ‘অসাধারণ’ অপরাধের জন্য ব্যতিক্রমী শাস্তিই দিতে হবে।

Manual8 Ad Code

এর আগে প্রাপ্তবয়স্ক ও শিশুকে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি ছিল  ১৪ বছরের জেল।

যৌন অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি জেল থেকে ছাড়া পাওয়ার পর তার সঙ্গে ইলেকট্রনিক পর্যবেক্ষণ ডিভাইস যুক্ত করে দেয়া হবে যাতে সে এ ধরণের অপরাধ করতে না পারে। খবর : বিবিসি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code