শুক্রবার ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

শুক্রবার ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
জরুরী মেরামত ও লাইনের উন্নয়ন কাজের জন্য শুক্রবার (৪ জুলাই) সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতরণ লাইনের উন্নয়ন কাজের জন্য ১৩২/৩৩ গ্রীড উপকেন্দ্রের টি-১ বাসের জরুরী মেরামত, এবং বিতরণ বিভাগ-২ এর ৩৩/১১ কেভি উপশহর ও এমসি কলেজ উপকেন্দ্রের জরুরী মেরামত ও সংস্কার কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

Manual7 Ad Code

এলাকাগুলো হচ্ছে- উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, মিরাবাজার, বিশ্বরোড, যতরপুর, চালিবন্দর, কাষ্টঘর, কালিঘাট, মাছিমপুর, মহাজনপট্টি, মজুমদারপাড়া, খারপাড়া, মিরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর, উপশহর, টিবি হাসপাতাল, মিতালীটিলা, রাজবাড়ী, নাইওরপুল, কুমারপাড়া, বারুতখানা, জিন্দাবাজার, কাজীটুলা, মিরবক্সটুলা, নয়াসড়ক, জেলরোড,আরামবাগ, বালুচর, কৃষ্টি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ ও এমসি কলেজ উপকেন্দ্র এবং এর আশপাশ এলাকা।

Manual2 Ad Code

 

কাজ শেষ হলে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code