সিলেট ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৬
বিনোদন ডেস্ক : রাজু চৌধুরী পরিচালিত নতুন ছবি ‘শুটারে’ নায়িকা হচ্ছেন নবাগত নায়িকা বুবলী। গত মার্চ মাসে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। তখন নায়িকা অপু বিশ্বাসের অভিনয়ের কথা থাকলেও তার পরিবর্তে এখন কাজ করছেন বুবলী। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল।
প্রযোজক ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘আমরা এরই মধ্যে নায়িকা বুবলীকে ছবির জন্য নিয়েছি। ঈদের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। তাঁকে নেওয়ার কারণ হলো তিনি শাকিবের সাথে এখন একটি কাজ করছেন। এমন কি শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতেও কাজ করছেন বুবলী। আমরা তাঁর অভিনয় দেখে মুগ্ধ, আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশে নতুন একজন নায়িক এসেছেন, যে কি না ভালো কিছু ছবি উপহার দিতে পারবেন, এটা আমার বিশ্বাস।’
ইকবাল আরো বলেন, ‘আমরা ছবির মহরত করেছি, বেশ কয়েকদিন শুটিংও করেছি। আবার শুটিং শুরু করব ঈদের পর। কিন্তু নায়িকা নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম, কাকে নিয়ে কাজটি করব। কারণ বর্তমান সময়ে আমাদের দেশে ভালো নায়িকার সংকট রয়েছে। আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো একটি ছবি দর্শকদের উপহার দিতে পারি।’
রাজু চৌধুরীর পরিচালনায় ছবিতে শাকিব খান ও বুবলী ছাড়াও অভিনয় করছেন শাহরিয়াজ, সম্রাট, মিশা সওদাগর প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি