শুধু বলবো কাঁচের ঘরে থেকে ঢিল ছুড়বে না : হান্নান

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

শুধু বলবো কাঁচের ঘরে থেকে ঢিল ছুড়বে না : হান্নান

Manual8 Ad Code

12_8

সুরমা মেইল নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর পুত্রবধূ-ই তো ইহুদী। তাই আমরা কি বলবো ইসরাইলের সাথে তার সর্ম্পক আছে। তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে, আমরা এমনটা চাই না। শুধু বলবো কাঁচের ঘরে থেকে ঢিল ছুড়বে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ঘরে ইহুদী রেখে অন্যর ঘরে ইহুদী খোঁজার চেষ্টা করছেন।

Manual3 Ad Code

রোববার (১৫ মে) দুপরে রাজধানীর পল্টনে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা লং সার্চ স্মরণে ও পানি আগ্রাসনের প্রতিবাদে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

হান্নান শাহ বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারতের গোয়েন্দা সংস্থার লোকদের সাথে উঠা-বসা আছে। এটা শতভাগ সত্য। ভারতের সঙ্গে কোন প্রতিবেশি দেশের সাথে তাদের সর্ম্পক ভাল না। শুধু বাংলাদেশের সরকারের সাথে ভাল সর্ম্পক আছে। কি কারণে সর্ম্পক আছে তা সবাই জানেন। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের অনেক নদীর পানি শুকিয়ে গেছে। বাংলাদেশের কিছু দালালের কারণে আমরা অধিকার বঞ্চিত হচ্ছি।

Manual2 Ad Code

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানা জারি সর্ম্পকে হান্নান শাহ বলেন, বিএনপির তথা বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তো নিত্যনৈমিত্তিক ব্যাপার।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছেন।বর্তমান সরকার ভারতের স্বার্থে কাজ করছেন। তাই ভারতের দালালদের প্রত্যাখ্যান করতে হবে। এবং যারা দেশের স্বার্থে কাজ করে তাদের গ্রহণ করতে হবে।

Manual8 Ad Code

জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টি মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code