শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ : মানিক এমপি

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ : মানিক এমপি

Manual7 Ad Code

ছাতক প্রতিনিধি :: সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, দেশের সর্ব বিষয়ে উন্নয়নের ফসল দেশবাসী ভোগ করতে পারছে। দেশের অর্থ দিয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করে সরকার বিশ্ব ব্যাংকের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। উন্নয়নের পাশাপাশি শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার দেশকে খাদ্যেও স্বয়ংসম্পূর্নতা এনে দিয়েছে বাংলাদেশ।

Manual5 Ad Code

গত মঙ্গলবার বিকেলে ছাতকের কালারুকা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন শেষে মুক্তিরগাঁও-অষ্টগ্রাম কর্তৃক গ্রামের মাঠে আয়োজিত তাকে দেয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান বাংলাদেশ দারিদ্র ও ক্ষুধা মুক্ত উলে¬খ করে তিনি বলেন এখন খালি গায়ে, খালি পায়ে ও খালি পেটের মানুষ খুঁজে পাওয়া দুস্কর। উন্নয়নের এ সরকারকে ক্ষমতায় অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হকের সভাপতিত্বে ও এড. শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আ.লীগ নেতা ছানাউর রহমান ছানা, সৈয়দ আহমদ, চান মিয়া চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিল¬াল আহমদ, কাজী আনোয়ার হোসেন আনু, সুনামগঞ্জ পল¬ী বিদ্যুৎ সমিতির পরিচালক মোহাম্মদ আলী মিলন, আ.লীগ নেতা আফতাব, আবুল হাসনাত, আব্দুল আওয়াল, বাবুল রায়, সাব্বির আহমদ, মাহফুজ বাবলু, ফজলু মিয়া মেম্বার, আকল মিয়া মেম্বার। সভায় স্বাগত বক্তব্য রাখেন, দোয়ারা কলেজের প্রভাষক হাবিবুর রহমান হাবিব। আ.লীগ নেতা জামাল উদ্দিন, স্ইাফুল হক, সাজিদুর রহমান,জালাল উদ্দিন, আনোয়ার হোসেন মেম্বার, সামছুল ইসলাম, সমছুল হক, মুক্তার হোসেন, সিরাজ মিয়া, জহরলাল দাসসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এর আগে এমপি মানিক ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে শিমুলতলা-পীরপুর-গৌরীপুর সড়ক, ৪৮ টাকা ব্যয়ে মিত্রগাঁও বঙ্গবন্ধু সড়ক, পাকা করন, ৭০ লাখ টাকা ব্যয়ে নানশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত নতুন ভবন ও কৃষ্ণ চৌধুরী সড়কে মাটি ভরাট কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Manual6 Ad Code

স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস, গ্রামের বিকল্প রাস্তা নির্মানে এক লক্ষ টাকা বরাদ্ধ ও ক্ষতিগ্রস্থদের ৪৫ হাজার টাকাসহ ৬ বান্ডিল ঢেউটিন প্রদান, এক বছরের মধ্যে অষ্টগ্রাম বিদ্যুতায়ন, বঙ্গবন্ধু সড়কের গাইড ওয়াল, অষ্টগ্রামের প্রত্যকটি রাস্তা সংস্কার ও একটি হাইস্কুল নির্মানের ঘোষনা দেন এমপি মানিক।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code