শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনার আগের বক্তব্য সরাতে বিটিআরসি, তথ্য ও আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

 

Manual4 Ad Code

এর আগে এদিন সকালে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন।

 

প্রসিকিউশন বলছে, যে সব ‘হেইট স্পিচ’ দিচ্ছেন সরকার তা বন্ধেই এ আবেদন করেছে।

 

Manual6 Ad Code

উল্লেখ্য, ভারতে অবস্থানরত শেখ হাসিনা কয়েকদিন ধরে সামাজিক যোগোযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করছেন। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code