সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৬
সুরমা মেইল. বিনোদন ডেস্ক : আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছেন বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্ত। অবশেষে শেষ হচ্ছে সঞ্জয়ের সাজার মেয়াদ। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে জেলে থাকার দিন ফুরলো তাঁর। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ কাণ্ডে বেআইনি অস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন সঞ্জয়। পাঁচ বছরের কারাদণ্ডে বিচারাধীন বন্দি হিসেবেই প্রায় ১৮ মাস কাটিয়েছেন সঞ্জয়। এর মধ্যে বেশ কয়েকবার প্যারলে জেলের বাইরেও ছিলেন তিনি। সে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। এমনকি সঞ্জয়ের জেলবাস হওয়া উচিত কি না, তা নিয়ে দ্বিধাভক্ত ছিল ভারত। কিন্তু আইনের শাসন সে আবেগকে পরোয়া করে না। ফলে দ্বিতীয়বারের জন্য জেলে জেতে হয়েছিল অভিনেতাকে।। বন্দি হিসেবে কারা কর্তৃপক্ষের গুডবুকেই ছিলেন সঞ্জয়।বলিউডের অনেকেই মনে করেছিলেন, সঞ্জয়ের মতো ভালমানুষ এরকম এক ঘটনায় সাজা পাওয়া দুঃখজনক। দ্বিতীয় পর্বের ৪২ মাসের জেলজীবন প্রায় শেষের মুখে। আগামী মাসের মুক্ত হচ্ছেন সঞ্জয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি