সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুন ২২, ২০১৬
সুরমা মেইল নিউজ : গাজীপুর জেলার শ্রীপুরের এমসি বাজার এলাকায় ট্রাকের পিছনে পিকআপভ্যানের ধাক্কায় তিনজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর।
মাওনা হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান জানান, ঢাকায় মাছ বিক্রি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে একটি ছোট পিকআপ ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ভোরের দিকে পিকআপটি শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় পৌঁছলে অপর একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালকসহ ৩ যাত্রী নিহত এবং অপর দুইজন আহত হন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি