শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, মে ৭, ২০১৭

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

Manual1 Ad Code
সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরের শ্রীপুরে ২নং সিএন্ডবি এলাকার শ্রীপুর স্পিনিং কারখানার সামনে ট্রাক-লেগুনা সংঘর্ষে চালকসহ ২জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩জন। গুরুতর আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন- গাজীপুর সদর এলাকার নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (৩০) ও  লেগুনার চালক জসিম উদ্দিন (২৮)। নিহত চালকের ঠিকানা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৯টায় শ্রীপুর স্পিনিং কারখানার সামনে দাড়িয়ে থাকা ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪৫২১৬) এর সাথে গাজীপুর থেকে ছেড়ে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক ও লেগুনা দুটিকে মাওনা হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code