সিলেট ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের নির্দেশে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ এক পত্রের মাধ্যমে তাদের প্রাথমিক সদস্যপদ সহ দলের সকল পদ থেকে বহিষ্কার করেন।
বহিষ্কৃতরা হচ্ছেন- বহিষ্কৃতরা হলেন মির্জাপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (চমশা প্রতীক) শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহি কমিটির সদস্য মো. ফিরোজ মিয়া এবং ভুনবীর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. চেরাগ আলী (আনারস প্রতীক)।
এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সমর্থন কিংবা মাঠে কাজ না করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান কিংবা নির্বাচনের মাঠে কাজ করলে গঠনতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি