শ্রীমঙ্গলে চা শ্রমিকের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬

শ্রীমঙ্গলে চা শ্রমিকের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

train-150x150সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকা থেকে রবি দাস (২৫) নামে এক চা শ্রমিকের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। রবি দাস ভাড়াউড়া চা বাগানের চা শ্রমিক হরি কুমার রবি দাসের ছেলে।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ জানান, দুপুরে ভাড়াউড়া এলাকার রেললাইনে রবি দাসের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো জানান, ভোরে কোনো এক সময় ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code