সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানে বাগানের সিমানা প্রাচীরের দেয়াল ভেঙ্গে পরে জিৎ মোদক (৮) নামে এক চা শ্রমিক সন্তানের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়- রবিবার বিকেল ৪ টায় ঐ সীমানা প্রাচীরের দেয়ালের সামনে শিশুটি বসে ছিল এমন সময় দেয়ালের উপরের অংশ ভেঙ্গে গিয়ে তার উপরে পরে। গুরুত্বর অবস্থায় তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে যায়, শিশুটির অবস্থা ভাল না থাকায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়্। চিকিৎসা চলাকালীন অবস্থায় সোমবার ভোর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
মৃত জিৎ মোদক বাগানের চা শ্রমিক গনেশ মোদকের ছেলে। পরে শিশুটির লাশ আজ সোমবার সকালে শ্রীমঙ্গল নিয়ে এলে বাগানের শ্রমিকরা ভিক্ষোব্ধ হয়ে সীমানা প্রাচীরের দেয়াল চা বাগানের ম্যানেজার এর বাংলো, বেশ কয়েকটি মটর সাইকেল ভেঙ্গে ফেলে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
চা শ্রমিকরা অভিযোগ করে বলেন- বাগানের সীমানা প্রাচীর তৈরী করার সময় দেয়ালের উপরের অংশে রড ব্যবহিত হয় নি। দেয়ালের সামনে দিয়ে কোন বড় যানবাহন গেলে দেয়াল কেপে উঠতো। এ বিষয়ে তারা বেশ কয়েকবার বাগান কর্তৃপক্ষকে জানালেও তার কোন পদক্ষেপ নেয়নি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি