সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৬

সুরমা মেইল নিউজ : শ্রীমঙ্গলের মির্জাপুর এলাকায় এক চা শ্রমিকের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি ওই এলাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
বুধবার (০২ মার্চ) দুপুর ১২টায় দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাতটায় শ্রীমঙ্গল থানায় এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। তবে পুলিশ এখনো ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি।
ধর্ষণকারীর নাম রাকিব আলী ওরফে জিতু মিয়া। সে মির্জাপুর পাহাড়তলী এলাকার দরবেশ মিয়ার ছেলে।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ ফিরোজ মিয়া বলেন, শিশুটির পিতা-মাতা দুপুরে কাজে চলে গেলে মেয়েটিকে ঘরে একা পেয়ে বখাটে জিতু মিয়া এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, সন্ধ্যায় ভিকটিমসহ তার পরিবার থানায় আসে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন তারা। শিশুটি আমাদের হেফাজতে রয়েছে। তাকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদরে পাঠানো হবে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি