সিলেট ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মে ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদ্য এসএসসি পাস করা মেধাবী ছাত্র ফাইয়াজ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ফাইয়াজের শিক্ষা প্রতিষ্টান শ্রীমঙ্গল দি বার্ডস রেসিসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোক যোগ দেন। বিক্ষোভ মিছিল শেষে কলেজ রোডস্থ প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- দি বার্ডস রেসিসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাফর আহমেদ, সিনিয়র শিক্ষক কুমুদ রঞ্জন দেব, প্রভাষক জয়ন্ত কুমার ভট্টাচার্য্য, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। মানববন্ধনে শিক্ষক ও নিহতের সহপাঠী ছাত্রছাত্রীরা ফাইয়াজের হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, বুধবার এসএসসির ফলাফল প্রকাশের কয়েক ঘন্টা আগে তার চাচা জাকির মিয়া ধারালো ছুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে ফাইয়াজকে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি